Ssc gd 2026 Census 2011 question


২০১১ আদমশুমারির মৌলিক তথ্য (Basic Facts)

​১. ভারতের ২০১১ সালের আদমশুমারি কততম ছিল? – ১৫তম (স্বাধীনতার পর ৭ম)।

২. ২০১১ আদমশুমারির স্লোগান কী ছিল? – 'Our Census, Our Future' (আমাদের জনগননা, আমাদের ভবিষ্যৎ)।

৩. ২০১১ আদমশুমারির কমিশনার কে ছিলেন? – সি. চন্দ্রমৌলি।

৪. ভারতের প্রথম আদমশুমারি কবে হয়েছিল? – ১৮৭২ সালে (লর্ড মেয়োর আমলে)।

৫. ভারতের প্রথম পূর্ণাঙ্গ (Synchronous) আদমশুমারি কবে হয়? – ১৮৮১ সালে (লর্ড রিপনের আমলে)।

৬. আদমশুমারি কত বছর অন্তর হয়? – ১০ বছর।

৭. বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বাস করে? – ১৭.৫%।

​জনসংখ্যা ও ঘনত্ব (Population & Density)

​৮. ২০১১ অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত? – প্রায় ১২১.০১ কোটি।

৯. সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? – উত্তরপ্রদেশ।

১০. সবচেয়ে কম জনসংখ্যাবিশিষ্ট রাজ্য কোনটি? – সিকিম।

১১. জনসংখ্যার নিরিখে দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? – মহারাষ্ট্র।

১২. ভারতের গড় জনসংখ্যা ঘনত্ব কত? – ৩৮২ জন প্রতি বর্গ কিমি।

১৩. সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? – বিহার (১১০৬ জন/বর্গ কিমি)।

১৪. সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? – অরুণাচল প্রদেশ (১৭ জন/বর্গ কিমি)।

১৫. সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? – দিল্লি।

১৬. সবচেয়ে কম জনসংখ্যাবিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? – লাক্ষাদ্বীপ।

১৭. সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? – দিল্লি।

লিঙ্গানুপাত ও সাক্ষরতা (Sex Ratio & Literacy)

​১৮. ভারতের গড় লিঙ্গানুপাত (Sex Ratio) কত? – ৯৪৩ (প্রতি ১০০০ পুরুষে)।

১৯. সর্বোচ্চ লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কোনটি? – কেরালা (১০৮৪)।

২০. সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কোনটি? – হরিয়ানা (৮৭৯)।

২১. ভারতের মোট সাক্ষরতার হার কত? – ৭৪.০৪%।

২২. পুরুষ সাক্ষরতার হার কত? – ৮২.১৪%।

২৩. মহিলা সাক্ষরতার হার কত? – ৬৫.৪৬%।

২৪. সর্বোচ্চ সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কোনটি? – কেরালা (৯৪%)।

২৫. সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কোনটি? – বিহার (৬১.৮%)।

২৬. দ্বিতীয় সর্বোচ্চ সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কোনটি? – মিজোরাম।

২৭. সর্বোচ্চ সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? – লাক্ষাদ্বীপ।

​শিশু ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

​২৮. শিশু লিঙ্গানুপাত (০-৬ বছর) কত? – ৯১৯।

২৯. কোন রাজ্যে শিশু লিঙ্গানুপাত সর্বাধিক? – অরুণাচল প্রদেশ।

৩০. কোন রাজ্যে শিশু লিঙ্গানুপাত সর্বনিম্ন? – হরিয়ানা।

৩১. ২০১১ সালে ভারতের দশকীয় বৃদ্ধির হার (Decadal Growth Rate) কত? – ১৭.৭%।

৩২. কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক (Negative) ছিল? – নাগাল্যান্ড (-০.৫৮%)।

৩৩. সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার কোন রাজ্যে ছিল? – মেঘালয়।

৩৪. ভারতের সবচেয়ে জনবহুল জেলা কোনটি? – থানে (মহারাষ্ট্র)।

৩৫. সবচেয়ে কম জনবহুল জেলা কোনটি? – দিবাং ভ্যালি (অরুণাচল প্রদেশ)।

৩৬. ভারতের কত শতাংশ মানুষ গ্রামে বাস করে? – ৬৮.৮৪%।

৩৭. ভারতের কত শতাংশ মানুষ শহরে বাস করে? – ৩১.১৬%।

৩৮. সবচেয়ে নগরায়িত (Urbanized) রাজ্য কোনটি? – গোয়া।

৩৯. তফসিলি জাতি (SC) জনসংখ্যা কোন রাজ্যে সর্বাধিক? – উত্তরপ্রদেশ।

৪০. তফসিলি উপজাতি (ST) জনসংখ্যা কোন রাজ্যে সর্বাধিক? – মধ্যপ্রদেশ।

৪১. কোন রাজ্যে কোনো তফসিলি উপজাতি (ST) নেই? – পাঞ্জাব ও হরিয়ানা।

৪২. ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি? – হিন্দি।

৪৩. ভারতের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা কোনটি? – বাংলা।

নোট: ২০১১ আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ জনঘনত্বের দিক থেকে ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে (১০২৯ জন/বর্গ কিমি)।