![]() |
| WBSSC Recruitment 2026 |
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ২য় এসএলএসটি (2nd SLST) শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর।
নিয়োগ প্রক্রিয়ার বর্তমান স্থিতি
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশম (IX-X) এবং একাদশ-দ্বাদশ (XI-XII) শ্রেণীর শিক্ষক পদের লিখিত পরীক্ষা গত সেপ্টেম্বর ২০২৫-এ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণীর প্যানেল ও ওয়েটিং লিস্ট ২১ জানুয়ারি ২০২৬-এ প্রকাশিত হয়েছে এবং ২৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সাতটি বিষয়ের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এছাড়া ক্লার্ক ও গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা যথাক্রমে ১ মার্চ এবং ৮ মার্চ ২০২৬ তারিখে নেওয়া হয়েছে।
কাউন্সিলিং ও ইন্টারভিউয়ের সম্ভাব্য সময়সূচী (Tentative Schedule)
কমিশন শিক্ষক নিয়োগের বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য নিচের সম্ভাব্য তারিখগুলো ঘোষণা করেছে:
|
কার্যক্রম (Activity) |
তারিখসমূহ (Dates) |
স্থান (Venue) |
|---|---|---|
|
Class XI-XII Counselling |
২৩-২৫ মার্চ, ২৭-২৮ মার্চ, ৬-১১ এপ্রিল, ১৭-১৮ এপ্রিল, ২০-২৫ এপ্রিল, ২৭-৩০ এপ্রিল এবং ৪-৮ মে, ২০২৬ |
কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের কার্যালয় (Central Commission Office) |
|
Class IX-X Verification & Interview |
২৪-২৫ মার্চ, ২৭-২৮ মার্চ, ৬-১১ এপ্রিল, ১৭-১৮ এপ্রিল, ২০-২৫ এপ্রিল, ২৭-৩০ এপ্রিল, ৪-৭ মে, ১১-১৫ মে এবং ১৮-২৩ মে, ২০২৬ |
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- বিষয়ভিত্তিক তালিকা: প্রতিটি বিষয়ের জন্য আলাদা করে কাউন্সিলিং এবং ভেরিফিকেশন তালিকা পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- মামলার রায়: এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারাধীন মামলা (WPA 12434 of 2025)-এর চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে।
- পরিবর্তন: অনিবার্য কারণে এই সময়সূচীতে কোনো পরিবর্তন হলে তা আগেভাগেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার্থীদের নিয়মিত কমিশনের ওয়েবসাইট ফলো করার পরামর্শ দেওয়া হচ্ছে.



0 Comments
If you any doubt please let me know